নড়াইলে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক নড়াইল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে ব্যাংক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
নড়াইলে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
নড়াইলে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক নড়াইল শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে ব্যাংক মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল শাখা প্রধান এভিপি আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ইসলামী ব্যাংকের গ্রাহক রাল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, প্রাক্তন ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, রূপালী ট্রেডার্সের স্বত্বাধিকারী আয়ূব খান বুলু, বাবুল ট্রেডার্সের স্বত্বাধিকারী সোহরাব হোসেন, গ্রাহক রাবেয়া বেগম, ব্যাংকের নড়াইল শাখার ম্যানেজার অপারেশন আব্দুর রহমান, প্রিন্সিপাল অফিসার সৈয়দ মারুফুর রহমান ও এনায়েত হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংক। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টানসহ সব ধরনের গ্রাহক সমমর্যাদা ও মূল্যায়ন পান। ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে সব সময়ই অবদান রেখে চলেছে। এই ব্যাংকের আমানত ও বিনিয়োগ কোনো ধরনের অপখাতে ব্যবহৃত হয় না। দেশ ও গণমানুষের কল্যাণে ব্যবহৃত হয়। যদিও সম্প্রতি একটি মহল ইসলামী ব্যাংক নিয়ে অপপ্রচার চালিয়েছে। গ্রাহকদের আস্থা নষ্ট করার ষড়যন্ত্র করেছে। তবে গ্রাহকরা এসব অপপ্রচার বুঝতে পেরেছেন। ব্যাংকের প্রতি আস্থা রেখেছেন।