চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় গাড়ির নিচে চাপা পড়ে মরিয়ম খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় ইসপা বেগম (৭) এক শিশু গুরুতর আহত হন।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে বানিয়ার চড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মরিয়ম খাতুন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়াডের ঘনসাম বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া বানিয়া চড়া স্টেশনে চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি এসি গাড়ি বেপরোয়া গতিতে এসে এ পথচারী মরিয়ম খাতুনকে চাপা দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ইসপা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই গোলাম রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকলে একটি এসি গাড়ির চাপায় মরিয়ম খাতুন নামের এ নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে এবং গাড়িটি আটক করা হয়েছে।’



