পাকুন্দিয়ায় পিকআপের ধাক্কায় ট্রাকচালক নিহত

সকালে নিজ বাড়ির পাশে সড়কের ধার দিয়ে হাঁটাহাঁটি করছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন থেকে আসা মুরগিবাহী একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
নিহত ফেরদৌস শিকদার
নিহত ফেরদৌস শিকদার |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়কের পাশে হাঁটাহাঁটির সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সাবেক ট্রাকচালক ফেরদৌস শিকদার (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের মরহুম মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন, তবে দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত থাকায় কর্মহীন ছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নিজ বাড়ির পাশে সড়কের ধার দিয়ে হাঁটাহাঁটি করছিলেন ফেরদৌস শিকদার। এ সময় পেছন থেকে আসা মুরগিবাহী একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।