কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কুষ্টিয়ার আয়োজনে হাউজিং এস্টেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এ পদক বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াদুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউনুস আলী, জেলা ক্রীড়া অফিসার তানভির আহমেদ।
অনুষ্ঠান শেষে শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক পুরস্কার বিতরণ করেন।



