মিরসরাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি পরিকল্পনা বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে কৃষক কার্ড।
চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশে কৃষক কার্ড-বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমিরউদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।



