মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবরে জামায়াত নেতাদের জিয়ারত

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর উপজেলার মনোকোন ইউনিয়ন জামায়াতের উদ্যোগে তেঘুরি গ্রামে শহীদের কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা
জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ সামিদ হোসেনের কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর উপজেলার মানকোন ইউনিয়ন জামায়াতের উদ্যোগে তেঘুরি গ্রামে শহীদের কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানকোন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক শামছুল হক।

অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেলক হক, মানকোন ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো: শামীম, ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: কামরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শহীদের বাবা মো: ফরহাদ হোসেন ছেলে সামিদের জীবনের স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, সামিদ হোসেন ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে মারাত্মক আহত হন। সেই সময় তাকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।