ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ঝালকাঠিতে মশক নিধন অভিযান শুরু হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু |নয়া দিগন্ত

ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ঝালকাঠিতে মশক নিধন অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর হাসপাতালের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

উদ্বোধনের পর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ফগার মেশিন নিয়ে শহরের বিভিন্ন সড়ক, ড্রেন ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানে মশক নিধন ওষুধ স্প্রে করেন। বিশেষ করে যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তারের আশঙ্কা রয়েছে, সেসব স্থানকে গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাসুম ইফতেখারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা প্রশাসক বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু এক দিনের অভিযান নয়, নিয়মিতভাবে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।’ পাশাপাশি শহরের বাসাবাড়ি, ড্রেন, সড়কের পাশে ও অন্যান্য স্থানে পানি জমে থাকতে না দেয়ার জন্য নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান অব্যাহত রাখা হবে।