দর্শনায় মাদক কারবারি ও চোরসহ গ্রেফতার ৭

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে ছয়জন মাদক কারবারি ও একজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) উপস্থাপন করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
দর্শনায় মাদক কারবারি ও চোরসহ গ্রেফতার ৭
দর্শনায় মাদক কারবারি ও চোরসহ গ্রেফতার ৭ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে ছয়জন মাদক কারবারি ও একজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল) উপস্থাপন করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের তত্ত্বাবধানে মঙ্গলবার দর্শনা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে শান্তিপাড়া আবাসন এলাকা থেকে ৯ পিস ইয়াবাসহ জোবায়ের হোসেন, হাবিবুর হাকিম বিপ্লব, মো: রহিম ও মো: শাহিন মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এছাড়া আকন্দবাড়ীয়া এলাকায় মাদকসহ মোছা: রাশিদা খাতুন ও মো: সিজার ইসলামকে এবং আনোয়ারপুর এলাকায় টেলিভিশন চুরি করার সময় মো: রফিকুল ইসলাম নামের এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেফতারদের তাৎক্ষণিক বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে রায় ঘোষণা করেন। ইয়াবাসহ ধৃত আসামি জোবায়ের হোসেন ও হাবিবুর হাকিম বিপ্লবকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপর মাদক কারবারি মোছা: রাশিদা খাতুনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

একই মামলায় মো: রহিম, মো: শাহিন মিয়া ও মো: সিজার ইসলামকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

অন্যদিকে, চুরি করার অপরাধে অভিযুক্ত মো: রফিকুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।