আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কুমিল্লায় জামায়াতের যুব সমাবেশ ও র‍্যালি

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর টাউন হল মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লায় জামায়াত যুব সমাবেশ ও র‌্যালি আয়োজন করে
কুমিল্লায় জামায়াত যুব সমাবেশ ও র‌্যালি আয়োজন করে |নয়া দিগন্ত

কুমিল্লায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমিল্লা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ এ সমাবেশ ও র‌্যালির আয়োজন করে।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর টাউন হল মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যুব বিভাগের কেন্দ্রীয় টিম সদস্য ড. মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: মাহবুবুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ।

সমাবেশে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মজিবুর রহমান, অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য দেন।

কুমিল্লা মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে মহানগর যুব বিভাগের নেতা মুহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।