সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগে জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Location :

Jamalpur
জাবিপ্রবি শাখা ছাত্রদল নেতা
জাবিপ্রবি শাখা ছাত্রদল নেতা |নয়া দিগন্ত

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহম্মদকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙের অভিযোগের ভিত্তিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাকিল আহম্মদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। একইসাথে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।