লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
মাদকবিরোধী অভিযানে গ্রেফতাররা
মাদকবিরোধী অভিযানে গ্রেফতাররা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন আব্দুল করিম বেপারী (৪৬), আল আমিন শেখ (৩৪) ও মো: আওলাদ হোসেন ওরফে বিদ্যুৎ (৪৫)। তাদের সবার বাড়ি উপজেলার ক্ষেতেরপাড়া গ্রামে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে এসআই (নিরস্ত্র) রাজীব সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ক্ষেতেরপাড়া গ্রামের বিএনপি অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিনজনের কাছ ৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।