গাবতলী (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার গাবতলী কাগইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাগইল ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে জুলাই স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন শেষে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আসন্ন কাগইল ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ।
ইসলামী ছাত্রশিবির কাগইল ইউনিয়ন শাখা সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা সাংগঠনিক থানা শাখা সভাপতি মো: ওয়াকিল বাশার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিমের সভাপতি মো: সাদ্দাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াত নেতা প্রভাষক সোহানুর রহমান শাহীন, আব্দুল মজিদ, সাইফুল ইসলাম, লিয়াকত আলী, আফতাব হোসেন, আনিছার রহমান, ছাত্রশিবির নেতা সোয়ায়েব হাসান, সাইদুল ইসলাম, আফ্রিকুল হাসান রনি, ছাব্বির আহম্মেদ মামুন, মেহেদী হাসানসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।



