দিনাজপুরে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব ও ক্রিড়া বিভাগের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর শহরে এ র্যালি অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ও শহর যোগাযোগ বিভাগের সভাপতি মো: সোহেল রানার নেতৃত্বে মডার্ন মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর যুব বিভাগের সভাপতি মো: সোহেল রানা, বিডিপি জেলা সভাপতি কৃষিবিদ মো: রুহুল আমিন, জাগপার জেলা সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, ছাত্রশিবির শহর শাখার সেক্রেটারি কামরুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীন বলেন, ‘আজকের যুবকরা এই দেশের ভবিষ্যৎ। দেশ গড়ার কাজে যুবকদের ভূমিকা অপরিসীম।’
দেশ গড়ার কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
র্যালি ও আলোচনা সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি প্রকৌশলী রাশেদুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক মো: লুৎফর রহমান, শহর যুব বিভাগের মো: হাবিবুর রহমান হাসানসহ শহর যুব ও ক্রীড়া বিভাগের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



