ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী পৌর চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরে গণমিছিল বের করা হয়।
উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মনজুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সোনাগাজী উপজেলা বিএনপি নেতা মহসিন পাটোয়ারী, সোনাগাজী পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব রাসেল হামিদী।
এছাড়া মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারভেজ, সোনাগাজী উপজেলা কৃষক দল নেতা শেখ আনোয়ার, ফেনী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা সোনাগাজী পৌর শহরে গণমিছিলে অংশ নেন।



