ঝালকাঠিতে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, (ডানে) নিষিদ্ধ পলিথিন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, (ডানে) নিষিদ্ধ পলিথিন |নয়া দিগন্ত

ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এ ঘটনায় দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে দোকান থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।