কেশবপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

শুক্রবার (১৭ জুলাই) মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত লাভলু মোল্লা।

আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর (যশোর)

Location :

Keshabpur
মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার |প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় লাভলু মোল্লা (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের পর রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লাভলু মোল্লা উপজেলার ভালুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে।

জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) মাদরাসার নবম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত লাভলু মোল্লা।

পুলিশ জানিয়েছে, এদিকে ভুক্তভোগী মাদরাসাছাত্রীকে পুলিশ হেফাজতে যশোর সিভিল সার্জনের কাছে থেকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর বুধবার সন্ধ্যায় মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। মেয়েটি বর্তমানে তার বাবা-মার হেফাজতে রয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন সাংবাদিকদের জানান, সংবাদ শোনা মাত্রই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে। থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।