বাঁশখালীতে ১৮ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

১৮ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Banshkhali
ইয়াবাসহ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে
ইয়াবাসহ মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালীতে ১৮ হাজার পিস ইয়াবাসহ শফিউল আজম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে উপজেলার প্রধান সড়কের দক্ষিণ জলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শফিউল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রধান সড়কের দক্ষিণ জলদী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন এক মোটারসাইকেল আরোহীকে তল্লাশী চালিয়ে ১৮ হাজার পিছ ইয়াবাসহ শফিউলকে গ্রেফতার করা হয়।

বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, ‘১৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’