জীবননগরে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
জীবননগরে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ
জীবননগরে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে জীবননগর ডিগ্রি কলেজ মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, জীবননগর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ এবং দীপ্ত টিভির সিনিয়র সাংবাদিক মো. আদিব জামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত।

সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন খাদ্যসামগ্রী সংবলিত ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, মশলা, আলু, লবণ, চিনি, ছোলা, খেজুর ও মুড়িসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

আয়োজকরা জানান, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্যনিরাপত্তায় সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।