নাটোরের নলডাঙ্গায় মো: খোরশেদ আলম (৪৫) ও মো: মুক্তার আহম্মদ (৪০) নামে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেনের আদালত তাদের উভয়কেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাধনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম মাধনগর গ্রামের মো: লুৎফর রহমানের ছেলে এবং মুক্তার আহম্মদ পশ্চিম মাধনগর গ্রামের মো: মজিবর রহমানের ছেলে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



