খালিয়াজুরীতে ১৫০০ মিটার কারেন্টজাল জব্দ

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীনসহ পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা কারেন্টজাল উপজেলা সদরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

Location :

Netrokona
উদ্ধার করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়
উদ্ধার করা কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় |নয়া দিগন্ত

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার খালিয়াজুরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাঙাসিয়া হাওরে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীনসহ পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা কারেন্টজাল উপজেলা সদরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।