ইসলামী ব্যাংক চেয়ারম্যানের প্রত্যাহার দাবিতে সোনাগাজীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের প্রত্যাহার ও আমানত সুরক্ষার দাবিতে ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
ইসলামী ব্যাংক চেয়ারম্যানের প্রত্যাহারের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন
ইসলামী ব্যাংক চেয়ারম্যানের প্রত্যাহারের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের প্রত্যাহার ও আমানত সুরক্ষার দাবিতে ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় সোনাগাজী পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোনাগাজী পৌরসভার সাবেক কাউন্সিলর ও ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুল মান্নানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—ইসলামী ব্যাংকের গ্রাহক ডাক্তার ইমাম উদ্দিন, এস এম ফরহাদ, মাওলানা নূরনবী, ব্যবসায়ী হাফেজ ওমর ফারুক, সোলায়মান মিয়া, হারুনুর রশিদ, আব্দুস সোবহান, জসীম উদ্দীন, আবুল কালাম, মাইনুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। এই ব্যাংককে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা আমাদের কর্তব্য। আমরা আমাদের আমানত লুটেরাদের হাতে তুলে দিতে পারি না। অতীতে যারা আমাদের আমানতের সুরক্ষা দিতে পারেনি, যারা গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না—তারা আবার নতুন করে চেয়ারম্যান বসিয়ে আমাদের আমানত লুট করবে, তা আমরা মেনে নেব না। ফ্যাসিবাদের দোসর, ব্যাংক লুটের সহায়তাকারী ও ঋণখেলাপি লুটেরাদের হাতে আমরা ইসলামী ব্যাংক পরিচালনা করতে দেব না। অনতিবিলম্বে অবৈধভাবে নিয়োগকৃত চেয়ারম্যানের পদত্যাগ নিশ্চিত করে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’