চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ব্যাংকের অভ্যন্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ব্যাংকের অভ্যন্তরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চৌদ্দগ্রাম শাখা প্রধান ও এভিপি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার সাবেক শাখা প্রধান মো: হাবিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মো: আব্দুর রহিম, হাজেরা ব্রিকসের স্বত্বাধিকারী মো: বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল মোস্তাফিজ, ইকবাল হোসেন কাজল, খোরশেদ আলম, সবুজ মিয়া শুক্কুল।

ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার জুনিয়র অফিসার কাহহার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফএভিপি ও ম্যানেজার অপারেশন মো: হুমায়ুন কবির।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক। এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টানসহ সব ধরনের গ্রাহক সমমর্যাদা ও মূল্যায়ন পান। ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে সবসময়ই অবদান রেখে চলেছে। এই ব্যাংকের আমানত ও বিনিয়োগ কোনো ধরনের অপখাতে ব্যবহার হয় না, বরং দেশ ও গণমানুষের কল্যাণে ব্যবহৃত হয়। যদিও সম্প্রতি একটি মহল ইসলামী ব্যাংক নিয়ে অপপ্রচার চালিয়ে গ্রাহকদের আস্থা নষ্ট করার ষড়যন্ত্র করেছে, তবে গ্রাহকরা এসব অপপ্রচার বুঝতে পেরেছেন। তারা ব্যাংকের প্রতি আস্থা রেখেছেন।