সচেতন নাগরিক ফোরামের উদ্যোগ

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় গৃহহীন ব্যক্তিদের মাঝে পুনর্বাসন সামগী বিতরণ তাদের প্রতি অনুকম্পা নয়, বরং তা আমাদের সবার সামাজিক দায়বদ্ধতা। মানুষের বিপদে পাশে থাকার এ সংস্কৃতি সমাজে ছড়িয়ে দিতে হবে।

Location :

Chattogram
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ঘর-বাড়ি হারানো নাগরিকদের মাঝে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা বিতরণ করেছে বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫০টি পরিবারের মাঝে পুনর্বাসন ও অর্থ সহায়তা বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি প্রফেসর ডা: সৈয়দ মেজবাহুল হকের সভাপতিত্বে পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।

সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব ডা: রশিদ আহমেদ, অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, সিনিয়র সদস্য হাসান মোস্তফা, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, এপিপি নাছির উদ্দিন, প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী, বিধান ভট্টাচার্য, এন এ হেলাল চৌধুরী, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, এনামুল হক, মো: শোয়াইব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যায় গৃহহীন ব্যক্তিদের মাঝে পুনর্বাসন সামগী বিতরণ তাদের প্রতি অনুকম্পা নয়, বরং তা আমাদের সবার সামাজিক দায়বদ্ধতা। মানুষের বিপদে পাশে থাকার এ সংস্কৃতি সমাজে ছড়িয়ে দিতে হবে। বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।