শৈলকুপায় সামাজিক বিরোধ নিয়ে মারামারিতে আহত ১০

উপজেলার দলিলপুর গ্রামে দীর্ঘদিন ধরে কাদের মেম্বার ও শাহিন শেখের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিল।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
মারামারিতে আহত একজন
মারামারিতে আহত একজন |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক বিরোধ নিয়ে মারামারির ঘটনায় উভয়গ্রুপের ১০ জন গুরুতরভাবে আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলিল পুর গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দলিলপুর গ্রামে দীর্ঘদিন ধরে কাদের মেম্বার ও শাহিন শেখের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে শনিবার সকালে দলিল পুর গ্রামের হামিদ শেখ ও তার ছেলে শফিকুল সেখ ধান ক্ষেতে সার বুনতে গেলে শাহিন শেখের সমর্থকরা তাদের মারার জন্য হামলা করে রতন শেখ ও হামিদ শেখকে মারধর করে গুরুতর আহত করে।

এই সংবাদ গ্রামের ছড়িয়ে পড়লে কাদের গ্রুপ ও সাইন গ্রুপের সমর্থকরা দেশীয় ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়গ্রুপের লালচাদ, মুন্নাফ হোসেন, ইকবাল শেখ, হামিদ শেখ রতন শেখসহ ১০ জন গুরুতর আহত হয়। এছাড়াও বেশ কয়েকটা বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এরা সবাই বিএনপির সমর্থক। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘শনিবার সকালে আমি এবং আমার বাবা দু’জনে আমার ধানের জমিতে সার বপন করতে গেলে শাহীন গ্রুপের সমর্থকরা অতর্কিতভাবে আমলা চালিয়ে আমাদের মারধর করে সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে মারামারির ঘটনা ঘটেছে।’

এই ব্যাপারে শৈলকূপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ জানান, দলিল পুর গ্রামে মারামারির ঘটনা ঘটেছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।