সাভারে দুই শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেফতার

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: শহিদুজ্জামান জানান, এ ঘটনায় এক শিশুর বাবা সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় উথান মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Location :

Dhaka
সাভার থানা মামলায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়
সাভার থানা মামলায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয় |নয়া দিগন্ত

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় উথান মিয়া হরি (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার উথান মিয়া পৌরসভার পোড়াবাড়ী বক্তারপুর এলাকার মরহুম ইছহাক আলীর ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সন্ধ্যায় বংশী নদী সংলগ্ন মাঠে খেলাধুলা করছিল আট বছরের বয়সি দুই শিশু। তাদের মধ্যে একজন স্থানীয় ব্র্যাক স্কুলের এবং অন্যজন একটি মাদরাসার শিক্ষার্থী। খেলাধুলার সময় টাকা ও বিভিন্ন জিনিস কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে উথান মিয়া তাদের ধর্ষণের চেষ্টা করেন। এ সময় এক শিশু অভিযুক্তের হাতে কামড় দিয়ে পালিয়ে এসে বাড়িতে বিষয়টি জানায়।

পরদিন বুধবার সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্ত উথান মিয়াকে দেখতে পেয়ে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। সাভার মডেল থানা পুলিশ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: শহিদুজ্জামান জানান, এ ঘটনায় এক শিশুর বাবা সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় উথান মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভিকটিম দুই শিশুর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য তাদেরকেও আদালতে পাঠানো হয়েছে।