রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৪৯৫ ঘনফুট কাঠ জব্দ

সীমান্তে মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
জব্দকৃত কাঠ
জব্দকৃত কাঠ |নয়া দিগন্ত

চট্টগ্রামের জোরারগঞ্জের কয়লারমুখ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের ৪৯৫ দশমিক ২৩ ঘনফুট কাঠ জব্দ করেছে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের সামনে থেকে এসব কাঠ জব্দ করা হয়। চেকপোস্টে দায়িত্বরত বিজিবির একটি টহল দল তল্লাশি চালিয়ে কাঠগুলো জব্দ করে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, পার্বত্য চট্টগ্রাম এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কয়লারমুখ চেকপোস্টে ২৪ ঘণ্টা তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রমের ফলে এলাকায় চোরাচালানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাশাপাশি অবৈধভাবে পরিবহন করা পণ্য জব্দ করে সরকারের রাজস্ব আয়েও বিজিবি ভূমিকা রাখছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম বলেন, সীমান্তে মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।