দেওয়ানগঞ্জে বিমানমন্ত্রীর মতবিনিময় সভা

উপজেলার সরকারি দফতর প্রধান ও সুধিজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিমানমন্ত্রী
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিমানমন্ত্রী |নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সরকারি দফতর প্রধান ও সুধিজনের সাথে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিমানমন্ত্রী।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলার সরকারি দফতরের কর্মকর্তা, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে, শুক্রবার বিমানমন্ত্রী দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পরে দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শনে গেলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার ও দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জিনদের পক্ষ থেকে উপজেলা পরিষদ হলরুমে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়।