মহিপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

মহিপুর থানা পুলিশ জানায়, গ্রেফতার জাহাঙ্গীর পাহলানকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই সাথে পলাতক আসামি শানু গাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Location :

Patuakhali
মহিপুর থানায় গ্রেফতার জাহাঙ্গীর পাহলান
মহিপুর থানায় গ্রেফতার জাহাঙ্গীর পাহলান |নয়া দিগন্ত

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো: জাহাঙ্গীর পাহলান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

পুলিশের দাবি, তিনি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহিপুর থানাধীন মহিপুর ব্রিজের নিচে মো: শাহজাহান হাওলাদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর পাহলান মহিপুর উপজেলার বিপিনপুর গ্রামের মরহুম জয়নদ্দিন পাহলানের ছেলে।

গ্রেফতার জাহাঙ্গীর পাহলানের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীর পাহলান ও পলাতক শানু গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মহিপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শানু গাজী (৪৮) নামে অন্য এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি মহিপুর থানাধীন আলীপুর এলাকার বাসিন্দা এবং মরহুম ইউসুফ গাজীর ছেলে।

মহিপুর থানা পুলিশ জানায়, গ্রেফতার জাহাঙ্গীর পাহলানকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই সাথে পলাতক আসামি শানু গাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে।