সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন

পিরোজপুরের কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

Location :

Kaukhali
কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন
কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন |নয়া দিগন্ত

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মো: আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মো: আহসান হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্যবিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান ও আরাফাতুর রহমান শাওন।

উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. জিয়াউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ।

প্রধান অতিথি মোঃ মনিরুল হাসান বলেন, ‘দেশে ইনসাফ ও ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতেই এই দ্বিবার্ষিক সম্মেলন। আমরা বিশ্বাস করি, নবগঠিত কমিটি কাউখালীতে দলের আদর্শ ও সূচিত সংগ্রামকে আরো বেগবান করবে।’

পুনর্নির্বাচিত উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘আমায় পুনরায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। কাউখালীর প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং জনগণের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ সোচ্চার থাকব। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

সম্মেলনে স্থানীয় শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও কমিটি ঘোষণা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।