দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

‘জেএসএসের অস্ত্রধারী কয়েকজন আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে। এ সময় সাংগঠনিক কাজে বাবুছড়ার মুড়োপাড়ায় অবস্থানরত ইউপিডিএফ সদস্য সুজন চাকমাকে গুলি করে হত্যা করা হয়।’

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
দীঘিনালা থানা
দীঘিনালা থানা |সংগৃহীত

খাগড়াছড়ি দীঘিনালায় মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে সুজন চাকমা (৪৮) নামে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বাবুছড়া মুড়োপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) মুখপাত্র অংগ্য মারমা এক বিজ্ঞপ্তিতে জানান, জেএসএসের অস্ত্রধারী কয়েকজন আমাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে। এ সময় সাংগঠনিক কাজে বাবুছড়ার মুড়োপাড়ায় অবস্থানরত ইউপিডিএফ সদস্য সুজন চাকমাকে গুলি করে হত্যা করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, সুজন চাকমা বাবুছড়া মুরোপাড়ায় একটি দোকানে বসে ছিল। এ সময় পাঁচজন মুখোশধারী কিছু লোক মোটরসাইকেলে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে।