প্রতিমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৫ নেতাকর্মী

পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরে গেলে তার পিছনে থাকা কয়েকটি গাড়ি তাদের উপরে পরে যায়। সেখানে পাঁচজন গণঅধিকার পরিষদের নেতাকর্মী অহত হন।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন |নয়া দিগন্ত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূরের পটুয়াখালীর দশমিনা উপজেলায় সফরের গাড়িবহরের সাথে চলাচলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, সবুজ, হেলাল ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল হক নূরের পটুয়াখালীর দশমিনায় সফরের গাড়িবহরের মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছনে থাকা আরো দুই থেকে তিনটি মোটরসাইকেল পরপর পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আহতদের মধ্যে মাহফুজের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, প্রটোকল দিয়ে নিয়ে আসার পথে আমাদের গাড়ির সামনে মোটরসাইকেল বহরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরে গেলে তার পিছনে থাকা কয়েকটি গাড়ি তাদের উপরে পরে সেখানে পাঁচজন গণঅধিকার পরিষদের নেতাকর্মী অহত হন। তাদের মধ্যে একজন অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।