৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী

সুনামগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ট্রাফিক পয়েন্ট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসন বখত চত্বরে সমাবেশে মিলিত হয়।

Location :

Sunamganj
দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়
দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয় |নয়া দিগন্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ট্রাফিক পয়েন্ট হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসন বখত চত্বরে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) কলিম উদ্দিন মিলন ও সাবেক সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল র‌্যালিতে নেতৃত্ব দেন।

পরে নুরুল ইসলাম নুরুল এমপির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন এমপি।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, রেজাউল হক, অ্যাডভোকেট শেরেনুর আলী, মো: আনিসুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার, সাধারণ সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন, সাগঠনিক সম্পাদিকা খাদিজা আক্তার কলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু প্রমুখ বক্তব্যে রাখেন।

প্রধান অতিথি কলিম উদ্দিন মিলন এমপি বলেন, ‘বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। ’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌহাদ্যপূর্ণ সুসম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চালুসহ কৃষি অর্থনীতি শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন।’

এমপি কলিম উদ্দিন মিলন বলেন, ‘বিএনপির সরকারের আমলে দেশের উন্নয়ন হয়, এ কথা দেশের মানুষ বুঝতে পারছে।’

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।