প্রাইভেট পড়তে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
নবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু
নবাবগঞ্জে ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু |নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকচাপায় আলামিন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বোন সুমনা গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ভাদুরিয়া বাজারের তেলের পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। এতে তার বোন সুমনা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত আহত সুমনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যরা জানায়, তার অবস্থা আশঙ্কাজনক।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।