সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

দেশে যখনই গণতন্ত্র লুণ্ঠিত হয় তখনই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে

‘দেশে যখনই গণতন্ত্র লুণ্ঠিত হয় তখনই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। তারেক রহমান বর্তমানে দেশের ত্রাণকর্তা হিসেবে জাতির নেতৃত্ব দিচ্ছেন।’

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল |নয়া দিগন্ত

‘দেশে যখনই গণতন্ত্র লুণ্ঠিত হয় তখনই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। তারেক রহমান বর্তমানে দেশের ত্রাণকর্তা হিসেবে জাতির নেতৃত্ব দিচ্ছেন।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

যুবসমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সতর্ক করে তিনি বলেন, বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে।

তিনি বলেন, মানুষকে সুস্থ হিসেবে গড়ে তুলতে আপনারা আপনাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখুন। তারা কখন কোথায় কার সাথে মিশছে খোঁজ রাখুন। আপনারা সরকারের পাশাপাশি প্রশাসনকে এ ব্যাপারে সহায়তা করুন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুনর রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবীর সুইট প্রমুখ।