মদন (নেত্রকোনা) সংবাদদাতা
ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ রোপণ করুন। গাছ সুন্দর পরিবেশ ও ভবিষ্যৎ নিশ্চিত করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে; তাই সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নিতে হবে। একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণের সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। শুধু চারা বিতরণ করলেই হবে না, সেই চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি। গাছের চারা পেয়ে উৎসুক জনতা আনন্দ মিছিল করে। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ শেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি মদন পৌরসভার সম্মেলন কক্ষে মোহনগঞ্জ ও মদন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।
মঙ্গলবার এমপির বিশেষ বরাদ্দ এডিপি থেকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার ৪০০টি গাছের চারা বিতরণ করেন এমপি লুৎফুজ্জামান বাবর। গাছের চারা পেয়ে উৎসুক জনতা আনন্দ মিছিল করে।



