ভোলার চরফ্যাশনে পুলিশের অভিযানে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডস্থ বিএড কলেজ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কুলসুমবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন তামিম (২০) ও একই এলাকার নিরব মিয়ার ছেলে বনি আমিন (১৯)।
জানা গেছে, পৌরসভা ১ নম্বর ওয়ার্ডস্থ বিএড কলেজ সড়কে সুশান্তের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে বলে জানান চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।
গ্রেফতারদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।



