চৌগাছায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে প্রণোদনা, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরো সহজ করবে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে
সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক প্রণোদনা, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।

সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুবিধাভোগীদের ১১ জনকে তিন হাজার, ছয়জনকে পাঁচ হাজার ও পাঁচজনকে সাত হাজার টাকা করে নগদ সহায়তা দেয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল ও নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরো সহজ করবে। পাশাপাশি আর্থিক প্রণোদনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।