মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল, শোডাউন ও জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল, শোডাউন ও জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২ জনের নাম উল্লেখসহ আরো ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মো. সোহেলের ছেলে মো. জাহিদুল ইসলাম (২১), দড়িমাছিমপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২০), একই গ্রামের বারেক মিয়ার ছেলে নুরুজ্জামান (২১), মুরাদনগর উপজেলার জাহাঁপুর ইউনিয়নের গাংগাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. সাকিব (১৯), বল্লভদী গ্রামের দুলাল মিয়ার ছেলে মেহেদী মমিন সাহেদ (২২) ও ছয়ফুল্লাকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. সাইফুল (১৮)।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা মঙ্গলবার বিকেলে আলীরচর গ্রামের চাঁন মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে জড়ো হয়ে সংগঠনের পক্ষে মিছিল, শোডাউন এবং জনমনে ভীতি সৃষ্টির পাশাপাশি সরকারবিরোধী ষড়যন্ত্রের প্রস্তুতিকালে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করে বুধবার দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।