২০২৬ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মির্জাপুর উপজেলা শাখা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রত্যাশা কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা দেয়া হয়।
বিকেল সাড়ে ৩টায় উপজেলা সভাপতি আরাফাত ইসলাম লাবিবের সভাপতিত্বে ও কেফায়েতুল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (কাপ) সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত।
বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সেক্রেটারি ডাক্তার তাসনিম হোসাইন, ব্যারিস্টার এরশাদ আহমদ, আল মাসুম কবির, মেরাজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ১১৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



