চৌদ্দগ্রামে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইভটিজিংয়ের অপরাধে মো: শাওনকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
ইভটিজিংয়ের অপরাধে মো: শাওনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
ইভটিজিংয়ের অপরাধে মো: শাওনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে মো: শাওন নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) সকালে শ্রীপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় শাওন স্কুলগামী ছাত্রীদের উত্যক্ত করে। পরে অভিযোগ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইভটিজিংয়ের অপরাধে মো: শাওনকে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযুক্ত শাওন কিশোরগঞ্জের ইটনা থানার আলী মাদরাসা এালকার বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে।’