বগুড়ায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। ইসলামী আন্দোলনের একজন নেতার সর্বপ্রথম পরিচয় হবে তাকওয়া, সততা, আমানতদারিতা ও আত্মত্যাগ।

Location :

Bogura
প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যক্ষ শাহাবুদ্দিন
প্রধান অতিথির বক্তব্য রাখছেন অধ্যক্ষ শাহাবুদ্দিন |নয়া দিগন্ত

বগুড়া অফিস

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াত এ সম্মেলনের আয়োজন করে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে বগুড়া শহরের কলোনী এলাকার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। ইসলামী আন্দোলনের একজন নেতার সর্বপ্রথম পরিচয় হবে তাকওয়া, সততা, আমানতদারিতা ও আত্মত্যাগ। চরিত্রবান নেতৃত্বই সমাজে আস্থা সৃষ্টি করে মানুষের হৃদয়ে স্থান করে নেয়।

তিনি বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সাংগঠনিক জীবনে ইসলামী আদর্শের বাস্তব অনুসরণ নিশ্চিত করতে হবে। একটি আদর্শ সমাজ গঠনে কেবল রাজনৈতিক কর্মকাণ্ডই যথেষ্ট নয়, বরং সর্বাবস্থায় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য ড. সৈয়দ আব্দুল আজিজ এবং বগুড়া মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

সম্মেলনে জামায়াত নেতা অধ্যাপক মুন্সী আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার, মিজানুর রহমান, নুর মোহাম্মাদ আবু তাহের ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বগুড়া জেলা পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।