সিলেটে র‌্যাবের অভিযানে ৪টি এয়ারগান উদ্ধার

র‌্যাব-৯ রাত সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে ঢাকা দক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ের উপর জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধারকৃত চারটি এয়ারগান
উদ্ধারকৃত চারটি এয়ারগান |নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে চারটি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সড়কের পূর্ব পাশে জঙ্গলের ভেতর থেকে এয়ারগানগুলো উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রাত সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। একপর্যায়ে ঢাকা দক্ষিণ সড়কের পূর্ব পাশে পাহাড়ের উপর জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের সাথে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় র‌্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডির মাধ্যমে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৯ এর তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন, বিস্ফোরক, ডেটোনেটর, গ্রেনেড, পেট্রোল বোমা, ককটেল ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।