সালথায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহত সিফাত ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার ইমরানের ছেলে। ২৩ আগস্ট সে ফুফু ও দাদির সাথে সালথার ইউসুফদিয়া উত্তরপাড়ায় ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল।

Location :

Faridpur
সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে
সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে |সংগৃহীত

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সালথায় ফুফু ও দাদির সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইউসুফদিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত ঢাকার মোহাম্মদপুর থানার শংকর এলাকার ইমরানের ছেলে। ২৩ আগস্ট ফুফু ও দাদির সাথে সালথার ইউসুফদিয়া উত্তরপাড়ায় ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু সিফাত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে অন্য শিশুদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করতে যায় সিফাত। এ সময় তাকে দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ইউসুফদিয়া উত্তরপাড়ার নুরুল ইসলাম ফুরান মাতুব্বরের বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।