ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

নোবিপ্রবিতে বিদায়ি শিক্ষার্থীদের সংবর্ধনা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে ইইই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞানার্জনের পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন সমান জরুরি।’

Location :

Noakhali
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে বিদায়ি শিক্ষার্থীগণ
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে বিদায়ি শিক্ষার্থীগণ |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে ইইই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একাডেমিক জ্ঞানার্জনের পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন সমান জরুরি।’

তিনি শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি চীনা (চায়নিজ) ভাষা শেখার ওপর জোর দিয়ে বলেন, ‘তৃতীয় কোনো ভাষায় দক্ষতা তৈরি করতে পারলে তা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্যারিয়ারে বাড়তি সুবিধা দেবে।’

ভিসি জানান, শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতাসম্পন্ন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নোবিপ্রবিতে দ্রুত একটি আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে।

ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: বেল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক এবং বিদায়ি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।