শিবচরে রঙ মেশানো শিং মাছ বিক্রির দায়ে ২ ব্যবসায়ীর কারাদণ্ড

ক্রেতার দেয়া তথ্য অনুযায়ী, বাজারে অভিযান চালিয়ে আপন ও আলমগীর হোসেন নামে দুই মাছ বিক্রেতাকে রঙ মেশানো শিং মাছসহ আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
রঙ মেশানো শিং মাছ বিক্রির দায়ে কারদণ্ডপ্রাপ্ত দুই বিক্রেতা
রঙ মেশানো শিং মাছ বিক্রির দায়ে কারদণ্ডপ্রাপ্ত দুই বিক্রেতা

মাদারীপুরের শিবচরে শিং মাছে কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রির দায়ে আপন (২২) ও আলমগীর হোসেন (৪৫) নামে দুই মাছ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) শিবচর পৌরশহরের মাছ বাজারে অভিযান চালিয়ে শিবচরের পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, ক্রেতার অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করা হয়। মাছ বিক্রেতার কাছ থেকে শিং মাছ কিনে ক্রেতা বাড়ি নিয়ে মাছ কাটার সময় শিং মাছে ক্ষতিকারক রঙ মেশানো দেখতে পান।

তিনি বলেন, পরে ওই ক্রেতা শিবচর উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। ক্রেতার দেয়া তথ্য অনুযায়ী, বাজারে অভিযান চালিয়ে আপন ও আলমগীর হোসেন নামে দুই মাছ বিক্রেতাকে রঙ মেশানো শিং মাছসহ আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।