ধামরাইয়ে গার্লস কলেজে ল্যাপটপ ও নগদ টাকাসহ মালামাল লুট

ঢাকার ধামরাইয়ে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে নগদ টাকা, তিনটি ল্যাপটপ, মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
গার্লস কলেজ থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করা হয়েছে
গার্লস কলেজ থেকে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করা হয়েছে |সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে নগদ টাকা, তিনটি ল্যাপটপ, মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পরে সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো: আজহারুল ইসলাম।

কলেজের অধ্যক্ষ এ টি এম জহির রায়হান জানান, রাতে সাত থেকে আটজন মুখোশধারী হাফপ্যান্ট পরিহিত দুর্বৃত্ত কলেজের বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে নৈশপ্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে রুমে ঢুকে আলমারির তালা ভেঙে তিনটি ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

অন্যদিকে, একই রাতে কলেজের পাশেই স্থাপিত বৈদ্যুতিক খুটি থেকে ১০ ও পাঁচ কেভির দু’টি ট্রান্সফরমার থেকে কয়েল খুলে নিয়ে গেছে।

নৈশপ্রহরী কাজী রেজাউল করিম বলেন, ‘আমি শুয়ে থাকা অবস্থায় রাতে হঠাৎ করেই সাত থেকে আটজন মুখোশধারী হাফপ্যান্ট পরিহিত লোক রামদা দিয়ে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে চাবি নিয়ে জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানাই।’

এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো: আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘তদন্তসাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’