সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

সিলেটগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অলি মিয়ার মৃত্যু হয়।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Sarail
নিহত অলি মিয়ার লাশ
নিহত অলি মিয়ার লাশ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অলি মিয়ার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু তাহের বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।