টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া পাঁচটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত কৃষকেরা এজন্য ক্ষতিপূরণ দাবি করেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এমন ঘটনা আবারো ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।



