রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষার পাশাপাশি ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

Location :

Rajshahi
সভায় বক্তব্য রাখছেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন
সভায় বক্তব্য রাখছেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন |নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রম নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষার পাশাপাশি ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বরেন্দ্রকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর করাই বিএমডিএর মূল লক্ষ্য।

তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে প্রতিটি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সততা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সেচ কার্যক্রম, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো: কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল লতিফ, সচিব মো: মেহেদী হাসানসহ রাজশাহী ও রংপুর বিভাগের ঊর্ধ্বতন প্রকৌশলী, কৃষি ব্যবস্থাপক ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।