সিলেট জেলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তির রেজিস্ট্রেশন উদ্বোধন, পরীক্ষা ৬ নভেম্বর

অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট জেলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তির রেজিস্ট্রেশন উদ্বোধন
সিলেট জেলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তির রেজিস্ট্রেশন উদ্বোধন |ছবি : নয়া দিগন্ত

সিলেট জেলার ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর একটি মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট জেলা পশ্চিমের চেয়ারম্যান তোফায়েল আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলন ফোরামের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান, ফোরামের পৃষ্ঠপোষক আবু তাহের চৌধুরী, এম আহমেদ আমীম, রিয়াজ উদ্দিন, সুলতান মাহমুদ, ময়নুল ইসলাম, ইয়াছিন আহমদ, লতিফুর রহমান, রাসেল আহমদ। এ ছাড়া অনুষ্ঠানে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উপজেলা ও স্কুল প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের মেধাবৃত্তি পরীক্ষা। ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ- তিন ক্যাটাগরিতে মোট ৫ লাখ টাকার বৃত্তি দেয়া হবে। পাশাপাশি প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলার স্কুল-মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ছাড়া গোয়াইনঘাট উপজেলার শুধু নন্দিরগাঁও ইউনিয়নের শিক্ষার্থীরা এ সুযোগ পাবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

অনলাইন ও অফলাইন- দুই মাধ্যমেই রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। অনলাইনে নিবন্ধনের জন্য www.kishorkanthasylwest.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

প্রয়োজনে আবু তাহের চৌধুরী (০১৭৭৩-৬৫৬৩৯৬), সুলতান মাহমুদ (০১৬৪৪১৩৯৬৯৪) ও লতিফুর রহমান (০১৩১৭৯৯৩১০৭)-এর সাথে যোগাযোগ করা যাবে।